Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2016 » February » 02

Daily Archives: February 2, 2016

৬৫ রানেই গুটিয়ে গেল নামিবিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬৫ রানেই অলআউট হয়েছে নামিবিয়া। মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২ দশমিক ৫ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয় নামিবিয়া। নামিবিয়ার পক্ষে ডেভিন ১৯ এবং লরেন্স ১৭ রান করেন। ... Read More »

প্রার্থী বাছাইয়ে শুরুতেই ট্রাম্পের হার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রথম সরাসরি ভোটে হেরে গেছেন বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। তিনি আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান ককাসের নির্বাচনে টেক্সাসের সিনেটর টেড ক্রুজের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুরুতে বেশ এগিয়ে রয়েছেন মনে হলেও শেষ পর্যন্ত ভোটের দৌড়ে দ্বিতীয় হয়েছেন। আর ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও রয়েছেন তৃতীয় অবস্থানে। আইওয়াতে বরাবরের মতোই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ... Read More »

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর দারুস সালাম এলাকায় রফিকুল ইসলাম জোনায়েদ (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৬টার দিকে দারুস সালাম থানাধীন পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে ওই ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম দারুস সালাম এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি আবাসিক হোটেলের ব্যবসা করতেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ... Read More »

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন। ১২-১৩ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬ এ অংশ নিতে তার ভারত যাওয়ার কথা রয়েছে। ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস ও দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করছে। ইতিমধ্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন খালেদা জিয়া। এখনও ফেস্টিভ্যালে যোগদানের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে তাদের কিছুই জানানো হয়নি। ... Read More »

জিকা ভাইরাস নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই

জিকা ভাইরাস নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই। বলছে, রোগ তত্ত্ব-রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। তবে এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। এছাড়া, বিমান বন্দরে স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বানও জানান তিনি। ২০০৯ সালের এপ্রিল মাস। বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু ধারণ করে মহামরি আকার। দুই মাসের মাথায় বাংলাদেশে দেখা দেয় ওই ব্যাধী টি। মারা যায় অন্তত ৮জন মানুষ। সারা বিশ্বে ... Read More »

জিকা ভাইরাস: বিশ্বব্যাপি জরুরি অবস্থা জারি

দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় জিকা ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে বিশ্বব্যাপি জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার জেনেভায় জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন, সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চ্যান। বলেন, বর্তমানে জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক বাজারে নেই। এ অবস্থায় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। তবে তিনি জানান, জিকা ভাইরাস ঠেকাতে ভ্রমণ ... Read More »

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুরে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সকাল সাড়ে ৭টায় সাইনবোর্ড মোড়ে আট তলা ভবনের কারখানার ৭ম তলায় আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর থেকে দুটি ইউনিট গিয়ে প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে টঙ্গী, উত্তরা, সাভার ইপিজেড, কালিয়াকৈর থেকে যোগ দিলে ইউনিট সংখ্যা দাঁড়ায় ১২টিতে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গত শুক্রবারও কারখানাটিতে আগুন ... Read More »

Scroll To Top