Monday , 18 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » তথ্য-প্রযুক্তি

Category Archives: তথ্য-প্রযুক্তি

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আবারও মূল জায়গায় ফিরছে। বন্ধুর সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস—এই তিনটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানায় মেটা। প্রতিষ্ঠানটি বছরের পর বছর ‘মেটাভার্স’ নিয়ে ব্যস্ত ছিল। তবে ব্যয় কমানো ও আগ্রহ কমে যাওয়ার পর নতুন দিকনির্দেশনায় ফিরছে তারা। ফেসবুক এখনো বিশ্বের অগণিত মানুষের হাতে থাকা একটি অ্যাপ। যদিও যুক্তরাষ্ট্রসহ কিছু বাজারে ... Read More »

মাইক্রোসফটের যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা

যুক্তরাজ্যে আগামী চার বছরে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এই বিনিয়োগের মধ্যে দেশটির বৃহত্তম সুপারকম্পিউটার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এই ঘোষণা দেন। তিনি এক্সে (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, “আমরা আটলান্টিকের দুই প্রান্তের মানুষ ও ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই আজ আমরা যুক্তরাজ্যে চার বছরে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ... Read More »

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণ ও প্রতিকার

বাংলাদেশে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের দুর্ঘটনা সাধারণত বিদ্যুৎ সংযোগের ক্রুটিপূর্ণতা, কম্প্রেসারের অতিরিক্ত গরম হওয়া, শর্ট সার্কিট, এবং পুরনো বা নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ঘটে থাকে। চলুন জেনে নেই ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণ ও প্রতিকার সম্পর্কে আরও বিস্তারিত। রেফ্রিজারেটরের কম্প্রেসার কি? এটি কিভাবে কাজ করে?  রেফ্রিজারেটরের কম্প্রেসার হচ্ছে ফ্রিজের মূল চালিকা শক্তি, যেটি রেফ্রিজারেন্ট ... Read More »

একজন গ্রাহক এক নামে ১০টির বেশি সিম সংগ্রহ করতে পারবে না: বিটিআরসি

একজন গ্রাহক এক নামে ১০টির বেশি সিম সংগ্রহ করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৫ আগস্ট নতুন এই নির্দেশনা কার্যকর হবে। বর্তমানে একজন গ্রাহক এক নামে ১৫টি সিম রাখতে পারেন। তবে ১৫ আগস্টের পর ১০টির বেশি যাদের সিম রয়েছে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। গত ৩০ জুন বিটিআরসির নিয়মিত কমিশন বৈঠকে এক নামে ১০টি সিম রাখার ... Read More »

নাসার সঙ্গে চুক্তির সুফল ২০-২৫ বছর পর : বিডার চেয়ারম্যান

বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এর ৫৪তম স্বাক্ষরকারী দেশ। এই চুক্তির সুফল আগামী ২০-২৫ বছরের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ৫৪তম দেশ হিসেবে নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই ... Read More »

টেলিগ্রাম নতুন যে আপডেট নিয়ে আসছে

ইউজারদের জন্য সুখবর নিয়ে এসেছে টেলিগ্রাম। তাদের সুবিধার জন্য নতুন আপডেট নিয়ে এসেছে এই অ্যাপটি। টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার করবে। কী আছে সেই আপডেটে, তা জানুন এই প্রতিবেদনে। কী আছে টেলিগ্রামের আপডেট ভার্সনে টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারে ব্যবহারকারীরা নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা পাবেন। প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনো নম্বর থেকে বার্তা এলে তা ... Read More »

তথ্য অধিদপ্তর (পিআইডি) আরও ৩০ সাংবাদিক ও ব্যক্তির অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে

তথ্য অধিদপ্তর (পিআইডি) আরও ৩০ সাংবাদিক ও ব্যক্তির অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। রোববার (০৩ নভেম্বর) এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে বিষয়টি আজই (০৫ নভেম্বর) জানা গেছে। পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। যেসব সাংবাদিকের ... Read More »

সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত

সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে সরকার।   এদিকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি ... Read More »

বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জুলাই মাসের পরিস্থিতি বিবেচনায় রেখে বাংলাদেশের ওপর ভ্রমণ সতর্কতা দিয়েছিল দেশটি। এর আগে এই সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থ্যাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যেকোন মার্কিন নাগরিক তা করতেই পারেন। তবে এবার পাবর্ত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ... Read More »

এনটিএমসি বিলুপ্তির দাবি, নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায়

মোবাইল ফোনে আড়িপাতা ও ব্যক্তিগত কথাবার্তা অবৈধভাবে ফাঁস করার অভিযোগে বিতর্কিত সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) বিলুপ্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাংবিধানিক অধিকার রক্ষায় এনটিএমসি বিলুপ্ত করে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। খুব শিগগির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হবে। শনিবার ... Read More »

Scroll To Top