মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা মেহেদী হাসান মিরাজ।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২ দশমিক ৫ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয় নামিবিয়া। নামিবিয়ার পক্ষে ডেভিন ১৯ এবং লরেন্স ১৭ রান করেন। এছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের পক্ষে আরিফ, মিরাজ এবং শাওন প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া, সাইদ ও সাইফুদ্দিন ১টি করে উইকেট লাভ করেন।
ইতিমধ্যে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ যুবারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। শেষ আট নিশ্চিত করেছে প্রতিপক্ষ নামিবিয়াও। প্রথম দুই ম্যাচে রান রেটে বাংলাদেশের চেয়েও এগিয়ে তারা। ফলে এই ম্যাচ গ্রুপ সেরা হওয়ার সাথে মর্যাদার লড়াইও বাংলাদেশের জন্য।
প্রথম ম্যাচে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৪৩ রানে হারায়। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১৪ রানের জয় পায় বাংলাদেশ।
Welcome To B News Just another WordPress site
