Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর দারুস সালাম এলাকায় রফিকুল ইসলাম জোনায়েদ (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৬টার দিকে দারুস সালাম থানাধীন পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সামনে থেকে ওই ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম দারুস সালাম এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি আবাসিক হোটেলের ব্যবসা করতেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান জানান, রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে পুলিশ। লাশের বুকের বাম পাশে ক্ষত এবং ফুটোর চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে তাকে গুলি করে হত্যা করা হতে পারে বলে জানান তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top