Monday , 15 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » প্রার্থী বাছাইয়ে শুরুতেই ট্রাম্পের হার

প্রার্থী বাছাইয়ে শুরুতেই ট্রাম্পের হার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রথম সরাসরি ভোটে হেরে গেছেন বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প।

তিনি আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান ককাসের নির্বাচনে টেক্সাসের সিনেটর টেড ক্রুজের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যান।

রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শুরুতে বেশ এগিয়ে রয়েছেন মনে হলেও শেষ পর্যন্ত ভোটের দৌড়ে দ্বিতীয় হয়েছেন। আর ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও রয়েছেন তৃতীয় অবস্থানে।

আইওয়াতে বরাবরের মতোই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নিচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা।

আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে।

আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সঙ্গে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হিলারি ক্লিনটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের তুলনায় মাত্র ১% ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

টেড ক্রুজ নির্বাচিত হওয়ার পরপর ট্রাম্প এবং রুবিও তাকে অভিনন্দন জানান।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top