Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Uncategorized » গ্রীন সিটি, ক্লিন সিটি ও হেল্থ সিটি গড়ার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
গ্রীন সিটি, ক্লিন সিটি ও হেল্থ সিটি গড়ার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গ্রীন সিটি, ক্লিন সিটি ও হেল্থ সিটি গড়ার লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘চেতনায় বাংলাদেশ’ এবং মোমো নারী শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে গ্রীন সিটি, ক্লিন সিটি ও হেল্থ সিটি গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুস সালাম। তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও সুস্থ নগরজীবন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নাগরিকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন। তিনি নগরজীবনে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মোমো। স্বাগত বক্তব্য রাখেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন, “সবুজ নগর গড়ে তুলতে সামাজিক সংগঠন, তরুণ সমাজ এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি মানবিক দায়িত্বও।”
এসময় আরও উপস্থিত ছিলেন এইচ এম মনিরুজ্জামান, অলিদ সিদ্দিকী তালুকদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগর গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচি নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top