Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সমাজকল্যাণমন্ত্রীর মায়ের ইন্তেকালে এনডিপির শোক
সমাজকল্যাণমন্ত্রীর মায়ের ইন্তেকালে এনডিপির শোক

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের ইন্তেকালে এনডিপির শোক

 

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে ২০২৬) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন এবং শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন মহীয়সী নারী।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, বেগম জেবুন্নেছার মতো একজন শিক্ষানুরাগী ও আদর্শবান নারীর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্ম সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন—আমিন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top