গাজীপুরে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সকাল সাড়ে ৭টায় সাইনবোর্ড মোড়ে আট তলা ভবনের কারখানার ৭ম তলায় আগুন লাগে।
খবর পেয়ে গাজীপুর থেকে দুটি ইউনিট গিয়ে প্রথমে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে টঙ্গী, উত্তরা, সাভার ইপিজেড, কালিয়াকৈর থেকে যোগ দিলে ইউনিট সংখ্যা দাঁড়ায় ১২টিতে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গত শুক্রবারও কারখানাটিতে আগুন লাগে।
Welcome To B News Just another WordPress site
