Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » নারী ও শিশু » ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে
ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। রবিবার রাত থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিএইচই) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছে।

নবজাতকের ফুপু লিপি বেগম বলেন, ‘নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে।

উল্লেখ্য, গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নরমালভাবে তিন ছেলে, তিন মেয়ে জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রসূতি মায়ের গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। নরমাল ডেলিভারিতে তিন ছেলে ও তিন মেয়ে জন্ম দেন ওই মা।

প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচজন মারা যায়। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভালো নেই।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top