Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24

Author Archives: bnews24

এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

১২ কেজি এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার। ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হয়। এর আগে, সর্বশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ ... Read More »

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার (১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, এনপিএসবির (NPSB) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অফ সেল (POS), বাংলা কিউআর কোড লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেটের সীমা নির্ধারণ করা হয়। উল্লিখিত সার্কুলারের সব ফি/চার্জ এবং ... Read More »

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত চার দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুত চার দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কথা থাকলেও বাস্তবে ঘটছে ঠিক উল্টোটা। একদিকে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বাজারে তৈরি হয়েছে সতর্ক আশাবাদ। ফলে সরবরাহ সংকুচিত হলেও তেলের দাম নিম্নমুখী রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা ... Read More »

ভ্যাটের বাইরে থাকবে – কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান : অর্থমন্ত্রী

দেশের রাজস্ব ব্যবস্থাপনায় ঐতিহাসিক সাফল্য হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় গৃহীত নানা পদক্ষেপের কারণে রাজস্ব খাতে এই গতিশীলতা এসেছে উল্লেখ করে তিনি আরো জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ ... Read More »

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাসাবাড়ির গ্যাস সংকট দিন দিন তীব্র হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েছে, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি ঢাকার অনেক এলাকায় বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাস পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। বর্তমানে তিতাস গ্যাসের আওতায় আবাসিক গ্রাহক রয়েছে ২৮ লাখের বেশি। গুলশানের মতো কিছু এলাকায় তুলনামূলকভাবে গ্যাস পাওয়া ... Read More »

মা হতে চলেছেন সামান্থা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ব্যক্তিগত ও শারীরিক নানা প্রতিকূলতা কাটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিকভাবে কঠিন সময় পার করার পাশাপাশি তিনি মায়োসাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘মা ইনতি বঙ্গারাম’-এর সাফল্য ... Read More »

লক্ষ্মীপুরে হৃদয়বিদারক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে এক হৃদয়বিদারক ঘটনায় মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরেক কলেজছাত্রী সদস্য, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলে তারও মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ... Read More »

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম ও এর উপসর্গের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ... Read More »

ইরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে না

গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আইএইএর মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে কোনো বৈঠক হয়নি এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য সংস্থাটিকে আমন্ত্রণ জানানোরও কোনো পরিকল্পনা নেই। এর এক দিন আগে মার্কিন ... Read More »

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা ধর্মীয় বিধি-নিষেধের কারণে সময়সূচি অনুযায়ী শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোতে নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ... Read More »

Scroll To Top