Wednesday , 15 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » 2025 » October

Monthly Archives: October 2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনা ও নৌবাহিনীর ৯২৫০০ সদস্য মোতায়েন থাকবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সেনাবাহিনী ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে ৯০ হাজার সেনাসদস্য এবং ২ হাজার ৫০০ নৌবাহিনীর সদস্য সারা দেশের প্রতিটি উপজেলায় দায়িত্ব পালন করবেন। বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই তথ্য নিশ্চিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ... Read More »

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ... Read More »

 আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

 আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ ... Read More »

যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক

হেমন্তের এই সময়টায় হঠাৎ করেই সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা বা ভাইরাসঘটিত সংক্রমণ বেড়ে যায়। আবহাওয়ার এই পরিবর্তনের সময় শরীরকে রোগ-ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকর উপায় হলো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। বারবার ওষুধ খাওয়ার বদলে যদি শরীরের স্বাভাবিক প্রতিরোধক্ষমতাকেই একটু মজবুত করা যায়, তবে অনেক অসুখ-জ্বালা নিজে থেকেই দূরে থাকবে। এমন কিছু খাবার রয়েছে, যা নিয়মিত খেলে শরীরের রোগ ... Read More »

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা- আত্মহত্যা প্রতিরোধে

আত্মহত্যার প্রবণতা ও মৃত্যু হার কমাতে ‘চলচ্চিত্র-নির্মাতা, মঞ্চ ও পর্দার কলাকুশলীদের জন্য সহায়ক নির্দেশিকা’ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। নির্দেশিকা প্রকাশে সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ‘হলিডে  ইন’ হোটেল এ নির্দেশিকা প্রকাশ অনুষ্ঠান করা হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ... Read More »

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞানবিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব ... Read More »

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়লো ৫ শতাংশ

 রাশিয়ার দুটি বৃহৎ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ... Read More »

আইএমএফের ষষ্ঠ কিস্তি পাবে বাংলাদেশ, সংসদ নির্বাচনের পর

টি.এ.কে আজাদ:  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের ষষ্ঠ কিস্তি এ বছরের শেষে আসছে না। কারণ সংস্থাটি সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করতে নতুন রাজনৈতিক সরকারের সঙ্গে কাজ করতে চায়। বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পরের কিস্তি মার্চ বা এপ্রিলে আসতে পারে। তবে এটা ... Read More »

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার, কারাগারে যুবক

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গত ২০ অক্টোবর ময়মনসিংহ মেডিক্যাল মর্গে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকের নাম আবু সাঈদ (১৯)। তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সূত্র জানায়, গত ১৯ অক্টোবর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট ... Read More »

১০ চুক্তি ভারতের সঙ্গে ‘বাতিলের’ তথ্য সঠিক নয় : পররাষ্ট্র উপদেষ্টা

টি.এ.কে আজাদ:  ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি প্রকল্প ও চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে।’ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা ... Read More »

Scroll To Top