Saturday , 27 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » মা হতে চলেছেন সামান্থা
মা হতে চলেছেন সামান্থা

মা হতে চলেছেন সামান্থা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ব্যক্তিগত ও শারীরিক নানা প্রতিকূলতা কাটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিকভাবে কঠিন সময় পার করার পাশাপাশি তিনি মায়োসাইটিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘মা ইনতি বঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে সামান্থা জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। অনুষ্ঠানে তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর যে গুঞ্জন শুরু হয়েছিল, সেটিই নিশ্চিত করেন অভিনেত্রী।

সামান্থা বলেন, জীবনের এই নতুন অধ্যায়ের কারণে আবারও অভিনয় থেকে কিছুদিন বিরতি নিতে হবে। এর আগে ২০২২ সালে নিজের সিনেমা যশোদার প্রচারের সময় তিনি জানান, তিনি মায়োসাইটিস-এ আক্রান্ত। এ রোগের কারণে দীর্ঘদিন পেশিতে তীব্র ব্যথা ও দুর্বলতায় ভুগতে হয়েছে তাকে। ফলে অন্তঃসত্ত্বা হওয়ার পরও স্বাস্থ্য নিয়ে তার উদ্বেগ পুরোপুরি কাটেনি।

এক সাক্ষাৎকারে সামান্থা বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে তিনি প্রার্থনা করেন যেন কোনো যন্ত্রণা ছাড়াই দিনটি কাটাতে পারেন। তার ভাষায়, অনেক সময় মনে হয় শরীর হয়তো পুরো দিন সামলাতে পারবে না। তাই নতুন কোনো কাজের প্রস্তাব এলেও তিনি দ্বিধায় থাকতেন।

অভিনেত্রী জানান, তিনি সবসময়ই মা হওয়ার স্বপ্ন দেখেছেন। নাগা চৈতন্যের সঙ্গে সংসার জীবনের সময়ও সন্তান নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে বলেছিলেন। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোচ্ছেন তিনি।

সামান্থা আরও বলেন, নিজের শৈশব খুব সুখের ছিল না। তাই তিনি চান, তার সন্তান যেন ভালোবাসা, নিরাপত্তা ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠে। তিনি যা পাননি, সন্তানের জন্য তা নিশ্চিত করতে চান।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সন্তান জন্মের পর প্রথম কয়েক বছর তিনি অভিনয়ের ব্যস্ততা কমিয়ে পুরো সময় সন্তানকেই দিতে চান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top