পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার দশমিক ২২ সেন্টিমিটার ওপর দিয়ে এবং জকিগঞ্জ উপজেলার অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার দশমিক ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জে ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। প্রায় সব পয়েন্টে আগের ২৪ ঘণ্টার তুলনায় নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সিলেটের অন্যতম প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধির কারণে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
বৃষ্টিপাত বুধবারও অব্যাহত থাকবে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয় ১৭ দশমিক ২ মিলিমিটার।
Welcome To B News Just another WordPress site
