নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে মাতৃত্বকালে নারী শ্রমিকরা ছুটি পেতেন ১১২ দিন। তা আট দিন বাড়িয়ে এখন ১২০ দিন করা হচ্ছে।
সোমবার (৯ অক্টোবর) ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছিল বর্তমানে ১১২ দিন। এখন আট দিন বাড়িয়ে ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। নারী শ্রমিকরা তার সুবিধামতো এ ছুটি নিতে পারবেন।
সচিব জানান, কোনো কারখানায় শ্রমিকের সংখ্যা তিন হাজারের কম হলে ট্রেড ইউনিয়ন করতে ২০ শতাংশের সমর্থন থাকলেই হবেই। আর তিন হাজারের বেশি হলে সেটি ১৫ শতাংশ হলে হবে।
মাহবুব হোসেন জানান, গ্রুপ অব কোম্পানির জন্য আগে ট্রেড ইউনিয়ন করতে ৩০ ভাগ শ্রমিকের মতামত লাগত। এখন সেটা ২০ শতাংশ করা হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
Welcome To B News Just another WordPress site
