লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে, যা কোরবানির ঈদকে সামনে রেখে আরও তীব্র হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্ট, বিশেষ করে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুমিল্লা, কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা দিয়ে শত শত গরু অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে। বিজিবির কড়া নজরদারির মধ্যেও চোরাকারবারিরা নতুন নতুন কৌশলে বিদেশি গরু পারাপার করছে।লালমনিরহাটের সাতটি সীমান্ত পয়েন্টে চোরাকারবারিদের তৎপরতা বাড়ছে। বিজেপির কড়া অবস্থানের পরও নদীপথে এবং চোরাই রাস্তায় গরু আসছে বাংলাদেশে। সবচেয়ে বেশি গরু আসছে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও কাঠালডাঙ্গি সীমান্ত দিয়ে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে কড়া নজরদারি অব্যাহত রয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও কিছু প্রভাবশালী ব্যক্তি এ ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গরু পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এদিকে
খামারিরা চোরাই গরুর প্রবেশ বন্ধ করে কোরবানির হাটে দেশীয় গরুর ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনও বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। তবে বাস্তবায়নে কতটুকু সফল হবে, তা সময়ই বলে দেবে। এই পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা অত্যন্ত জরুরী।
বগুড়া জেলা প্রতিনিধি : বাপ্পি মাহমুদ
Welcome To B News Just another WordPress site
