ঢাকা, ১৮ মে ২০২৬ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও রেজা উদ্দিন স্টালিন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অগ্নিবীণা সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এইচ এম সিরাজ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং নিরাপদ সড়ক ও রেলপথ পরিষদের সভাপতি সৈয়দ খায়রুল আলম।
সোমবার (১৮ মে ২০২৬) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তারা এই শুভেচ্ছা জানান। এ সময় কবি রেজা উদ্দিন স্টালিনের নেতৃত্বে দেশের শিল্প-সংস্কৃতি বিকাশ, সৃজনশীল চর্চা এবং তরুণ প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে দেশের শিল্প-সংস্কৃতির বিকাশ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, তরুণ সমাজকে সংস্কৃতিমুখী করে গড়ে তোলা এবং জাতীয় ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কবি রেজা উদ্দিন স্টালিন দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন মাত্রা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “শিল্প-সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। কবি রেজা উদ্দিন স্টালিনের মতো একজন গুণী ব্যক্তিত্বের নেতৃত্বে শিল্পকলা একাডেমি দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।”
অগ্নিবীণা সংসদের সভাপতি এইচ এম সিরাজ বলেন, “সাহিত্য ও সংস্কৃতির চর্চা সমাজকে মানবিক ও আলোকিত করে। কবি রেজা উদ্দিন স্টালিনের সাংস্কৃতিক নেতৃত্ব নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হবে।”
নিরাপদ সড়ক ও রেলপথ পরিষদের সভাপতি সৈয়দ খায়রুল আলমও কবি রেজা উদ্দিন স্টালিনের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎ শেষে অতিথিরা কবি রেজা উদ্দিন স্টালিনের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন এবং তার সফল কর্মজীবনের ধারাবাহিকতা কামনা করেন।
You are here: Home » সারাদেশ » ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিনকে ফুলেল শুভেচ্ছা
Welcome To B News Just another WordPress site
