Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারা ঝিকরায় পুরাতন সুবিধাভোগীদের মাঝেই ভিডিব্লিউবির চাল বিতরণ
বাগমারা ঝিকরায় পুরাতন সুবিধাভোগীদের মাঝেই ভিডিব্লিউবির চাল বিতরণ

বাগমারা ঝিকরায় পুরাতন সুবিধাভোগীদের মাঝেই ভিডিব্লিউবির চাল বিতরণ

বাগমারা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ২০২৫-২৬ অর্থ বছরের নতুন সুবিধাভোগী নির্বাচিত না হওয়ায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে পূর্বের ১৪৩ জন সুবিধাভোগী মহিলাদের মাঝেই ভিডাব্লিউবি এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার(২১মে ২০২৫) উপজেলার ঝিকরা  ইউনিয়ন পরিষদ চত্তর থেকে ভিডাব্লিউবি এর ৪ মাসের চাল বিতরণ  করা হয়েছে।

উক্ত সময় উপস্তিত ছিলেন, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,   ইউপি সদস্য, মোঃ কায়েম ফৌজদার, মোঃ আঃ জব্বার চৌবদার,মোঃ পরেশ উল্ল্যা,মোঃ মানিক প্রামানিক, মোঃ মকলেছুর রহমান, মোঃ ইয়াহিয়া আল-মামুন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ রহিম মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ-গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বিঃ দ্রঃ- ২০২২-২৩ অর্থ বছরে ভিডাব্লিউবি এর আওতায় নির্বাচিত সুবিধাভোগী মহিলাদের ৩০কেজি চালের কার্ডের মেয়াদ ২০২৪-২০২৫ অর্থ বছরে শেষ হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরে নতুন সুবিধাভোগী নির্বাচিত না হওয়ায় সরকার পূর্বের সুবিধা  ভোগীদের কার্ডের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। সে মোতাবেক তাদের মাঝে  চাল বিতরণ করা হয়েছে ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top