আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আলোচনার জন্য সরকারের প্রস্তাবে সাড়া দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের চিঠি পাঠানোর পরদিনই ইমেইলের মাধ্যমে উত্তর পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন তারা। মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ইমেইলে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্র ... Read More »
Author Archives: bnews24
নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ৭ ডিসেম্বর
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ৭ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে আজ বুধবার সকালে নিজামীর পক্ষে তৃতীয় দিনের মতো এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এবং দুপুরে তা ... Read More »
সুদের হার বৃদ্ধির প্রস্তাব মেনে নেওয়া যায় না
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ নিম্ন-মধ্য আয়ের দেশে প্রবেশ করায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এরই মধ্যে সুদের হার বাড়াতে চাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেননা, আমরা ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে যাব, এটি সত্যি। কিন্তু তাই বলে এখন থেকেই সুদের হার বেশী দিতে হবে- এটা কোনো কথা না। এলডিসি দেশ থেকে উন্নয়নে নির্দেশকসমূহের অগ্রগতি পর্যালোচনা ... Read More »
দিনাজপুরে অফিস সহকারীকে জবাই করে হত্যা
দিনাজপুর শহরের নিমনগর বাসষ্ট্যান্ড এলাকায় একটি ছাত্রাবাসে আব্দুর রহিম নামের এক অফিস সহকারীকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের ৩য় সেমিস্টারের ছাত্র শুভ শেখকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দিনাজপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের অফিস সহকারী ও সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিমনগর বাসষ্ট্যান্ড ... Read More »
স্কুলে জঙ্গি হামলা: পাকিস্তানে ৪ জনের ফাঁসি কার্যকর
পাকিস্তানে গত বছর সেনাবাহিনীর একটি স্কুলে হামলার ঘটনায় যুক্ত থাকায় চার জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়েছে। একটি নিরাপত্তা সূত্র চার জঙ্গির ফাঁসির বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে স্থানীয় ডন পত্রিকা। গত বছর ডিসেম্বরের ১৬ তারিখে সেনাবাহিনীর স্কুলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় কমপক্ষে ১৫১ জন নিহত হয়েছিল। এদের মধ্যে ১শ ২৫ জনই শিশু। ওই হামলায় আহত হয়েছিল আরো ১৪৭ জন।ওই দুর্ঘটনার ... Read More »
নিজামীর পক্ষে আপিলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আদালতে নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ... Read More »
বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা
দুই দুর্নীতি মামলার শুনানিতে আগামীকাল বৃহস্পতিবারও আদালতে যাচ্ছেন না মামলা দুটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। দীর্ঘ প্রায় আড়াই মাস লন্ডন সফর শেষে ... Read More »
সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ৬ কর্মীসহ আটক ২৫
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির ৬ কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদদস্যরা। মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জেলার ৮টি থানায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে জামায়াতের ৪জন, শিবিরের ১ ও বিএনপির একজন কর্মীসহ নিয়মিত মামলার ১৯ জন আসামি রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১০ ... Read More »
তুরস্ক সীমান্তে ১৩শ অভিবাসন প্রত্যাশী আটক
তুরস্ক সীমান্তে ১৩শ শরনার্থী ও অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ বাহিনী। এখবর জানিয়েছে তুরস্কের বেসরকারি সংবাদ সংস্থা DHA. সংবাদ সংস্থাটি জানায়, আটক হওয়া শরনার্থী ও অভিবাসন প্রত্যাশীরা তুরস্ককে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপের দিকে যাচ্ছিল। আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদেরকে আইভাচিক নামে একটি এলাকার অস্থায়ী শরনার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়। একইসাথে মানবপাচারের সাথে জড়িত ... Read More »
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ
নারীদের টি-২০ বিশ্বকাপের বাছাইয়ে পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশের নারীরা। মঙ্গলবার সকালে ব্যাংককে এশিয়ান ইন্সটিটিউট অব টেকনলোজি মাঠে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাপুয়া নিউগিনির অধিনায়ক।ব্যাট করতে নেমে ফারজানার দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা। এছাড়া নিগার ... Read More »
Welcome To B News Just another WordPress site