ব্রিটিশ সামরিক বাহিনীকে সিরিয়াতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা চালানোর অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাস করেছে ব্রিটেনের সংসদ সদস্যরা। ১০ ঘণ্টারও বেশি বিতর্কের পর তিন শ ৯৭ জন এমপি ওই প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষের চাইতে তারা ১৭৪টি ভোট বেশি পান।
ভোটের ফলাফল জানার সাথে সাথে পার্লামেন্ট ভবনের বাইরে ক্ষুব্ধ বিক্ষোভ দেখা যায়। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ব্রিটেনে আইএস জিহাদিদের হামলার জন্য অপেক্ষা না করে লড়াইটা আইএসের কাছে নিয়ে যাওয়াটাই ভালো হবে।
Welcome To B News Just another WordPress site
