Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 950)

Author Archives: bnews24

খালেদা জিয়ার অনুপস্থিতিতে চলছে সাক্ষীর জেরা

রাজধানীর বকশিবাজারে অস্থায়ী বিশেষ জজ আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। বেলা পৌঁনে ১১ টায় আদালতের কার্যক্রম শুরু হয়। সূচনাতেই খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ জানিয়ে আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। বিশেষ জজ আবু আহমেদ জমাদার আবেদনটি বিবেচনা করে খালেদা জিয়ার অনুপস্থিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের আদেশ দেন। মামলার সাক্ষী ও ... Read More »

রাজধানীতে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে

রাজধানীতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এতে সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাই নির্ঘুম রাত কাটছে বাবা-মা’র। চিকিৎসকরা বলেছেন, দুশ্চিন্তার তেমন কিছু নেই। শিশুদের সঠিকভাবে যত্ন নেয়ার পরামর্শ দিলেন তারা। তবে গত কয়েকদিন সূর্যের দেখা মিলেছে বেশ বেলা করেই। আছে কনকনে বাতাসও। ফলে শীতে জবুথবু নগরবাসীও। শীতে সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা। সহজেই কাবু হয় ঠাণ্ডাজনিত রোগে। ... Read More »

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম। দলীয় সূত্রে জানা গেছে, নিয়মিত শারীরিক চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেছেন মির্জা ফখরুল। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস-সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। Read More »

কর্তৃত্বপরায়ণ নির্দেশনায় চলেছে বাংলাদেশ

২০১৫ সালে কর্তৃত্বপরায়ণ নির্দেশনায় চলেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড রিপোর্ট টোয়েন্টি সিক্সটিন প্রতিবেদনে এমন কথা বলছে, নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির ওয়েব সাইটে প্রকাশিত প্রতিবেদনে, ২০১৫ সালে বাংলাদেশের ঘটনা শিরোনামে নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, শ্রম অধিকার, বাল্য ও জোর করে বিয়ে, প্রবাসী শ্রমিক, শরণার্থী, যুদ্ধাপরাধ বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়। বলা হয়, ২০১৪ সালে বিএনপি সাধারণ নির্বাচন বর্জন করায় ... Read More »

এখনও কমেনি নাগরিক ভোগান্তি

রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের কিছুটা উন্নতি হয়েছে। তবে তেমন একটা কমেনি ভোগান্তি। গ্যাস সংকটের কারণে গত কয়েক দিন ধরেই সিএনজি স্টেশন গুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। তবে গত রাত থেকে গ্যাসের চাপ কিছুটা বাড়ায় গতি বেড়েছে সিএনজি স্টেশন গুলোতে। বাসা-বাড়িতেও চাপ কিছুটা বেড়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। Read More »

দেশকে এগিয়ে নিতে হবে : স্কাউট সদস্যদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কাউটদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে জয় করার মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আজ শনিবার সকালে জাতীয় কাব কাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাব কাম্পুরীর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী দিনে জাতির কর্ণধার হিসেবে কাব স্কাউট সদস্যদের যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। কাব স্কাউট সদস্যদের ... Read More »

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে খালেদার বাণী

ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ঊনসত্তরের গণ-আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। দলের দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এ বাণী গণমাধ্যমে পাঠানো হয়। বাণীতে খালেদা বলেন, ২৪ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ... Read More »

পঞ্চম দিনে নার্সদের অবস্থান ধর্মঘট চলছে

পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। আজ শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে এই অবস্থা কর্মসূচি পালন করছে সংগঠনটি। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি রিনা আকতার ও ... Read More »

নারী সহকর্মীর বাসায় হামলা, রেল কর্মচারী আটক

রেলওয়ে পূর্বাঞ্চলের নারী কর্মচারীর বাসায় হামলার অভিযোগে মো. শাহজাহান (৩৫) নামে আরেক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে নগরীর ঝাউতলা থেকে আটক করেছে খুলশী থানা পুলিশ। মো. শাহজাহান রেলওয়ের খালাসি পদে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আগেও রেলওয়ে পূর্বাঞ্চলের এক শীর্ষ কর্মকর্তার বাসায় হামলা চালানোর অভিযোগ আছে। সর্বশেষ শুক্রবার রাতে যে নারী কর্মচারীর বাসায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তিনি ... Read More »

মাঝরাত থেকে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ

মাঘের প্রথম বৃষ্টির পরই বুধবার রাত থেকে তাপমাত্রা কমছিল, শুক্রবার মাঝরাতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের অধিকাংশ স্থানে এই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, চট্টগ্রাম ছাড়া ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও শুক্রবার মাঝরাতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। বাতাসে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এর ... Read More »

Scroll To Top