Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 970)

Author Archives: bnews24

কার পার্কিংয়ের স্থানে দোকান : তালিকা চেয়েছেন হাইকোর্ট

রাজধানীতে সড়কের পাশে নির্মিত যেসব ভবনের কার পার্কিংয়ের জায়াগায় ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান তৈরি করা হয়েছে তার তালিকা দুই মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ওই সময়ের তালিকা দাখিল করতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সাইদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠান অপসারণে কেন নির্দেশ দেওয়া ... Read More »

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

রাজশাহীতে নগরীর কাপাসিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ যাত্রী। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন রানা ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স ... Read More »

‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র যথাসময়ে শেষ করার তাগিদ’

রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যথাসময়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ তাগিদ দেন। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন-রোসাটমের ডাইরেক্টর জেনারেল সেগেই কিরিয়েঙ্গে। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ... Read More »

নীরবের পরিবারকে কেন ক্ষতিপূরণ নয় : হাইকোর্ট

রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে শিশু ইসমাইল হোসেন নীরবের (৫) মৃত্যুর ঘটনায় কেন তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে রাজধানীতে যতগুলো ঢাকনাযুক্ত এবং ঢাকনাবিহীন ম্যানহোল, সুড়ঙ্গ, গর্ত, কূপ, স্যুয়ারেজ লাইন রয়েছে তার লোকেশন অনুসারে তালিকা তিন মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নীরবের মৃত্যুর ঘটনায় কদমতলী ... Read More »

ভারত বিভিন্ন সময় তথ্য দিয়ে সহায়তা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে তথ্য দিয়ে সহায়তা করে। তাদের দেওয়া তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়। ভারতের গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে বিজয় দিবস ঘিরে বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলা হতে পারে। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্বর্গ থেকে নরক চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত ... Read More »

গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন জিয়া : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ক্ষমতায় আসার পর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধীদের শীর্ষ নেতা গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনেন। আজ মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, স্বাধীনতাযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, রাজাকার-আলবদর-আলশামস গঠন করে আমাদের মানুষের ওপর নির্মম নির্যাতন করেছে, আমাদের মা-বোনদের ওপর অত্যাচার করেছে, বঙ্গবন্ধু তাদের বিচারের ... Read More »

মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন আবু

তপন কুমার দে ইংরেজী ১৯৭১ খ্রিঃ ২৬ মার্চ পাকিস্তান বিভক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যূদয় ঘটে। বৃটিশের ১৯০ বছরের ও পাকিস্তানের চব্বিশ বছরের উপনিবেশিক শোষণের অবসান ঘটিয়ে বাংলার আপামর জনসাধারণ দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশকে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে ১৯৭১ খ্রিঃ ১৬ ডিসেম্বর। স্বাধীনতাত্তোর ৪১ বছর অতিবাহিত হতে চলেছে, কিন্তু ... Read More »

ফাইনালে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ৭ উইকেটে ১৬৩ রান করে। জবাবে আবু হায়দার-জাইদির বোলিং তোপে মাত্র ৯১ রানের গুটিয়ে যায় রাইডার্স। Read More »

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বলে নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া জানান। শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৫টি পদের বিপরীতে তিনটি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ৩৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ক্লাব ... Read More »

কারিগরি শিক্ষায় যুক্ত হবে ৫০ শতাংশ শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে ২০ শতাংশ ও ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় যুক্ত হবে। কারিগরি শিক্ষার পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে। আজ রবিবার কলোম্বা প্ল্যান স্টাফ কলেজ আয়োজিত ৫ দিনব্যাপী ইন কান্ট্রি-ওয়েব ব্যাজড টিচিং এন্ড লার্নিং অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরো ... Read More »

Scroll To Top