Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 960)

Author Archives: bnews24

আওয়ামী লীগের সমাবেশ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থল ও আশপাশের সব রাস্তার মোড়ে বিপুল সংখ্যক পুলিশের অবস্থান দেখা গেছে। তবে সমাবেশ মঞ্চের পাশে দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে। দুপুর আড়াইটায় আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরুর ... Read More »

দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। জঙ্গিবাদ তারা বিশ্বাস করে না। তবে জঙ্গিবাদ উসকে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করা হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সবাইকে বিচারের আওতায় আনা হবে। কেউ রক্ষা পাবে না। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাসহ ইজতেমার সার্বিক ... Read More »

পল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই জড়ো হতে থাকেন। দুপুর ২টায় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। অপরদিকে, জাসাসের উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে ... Read More »

নিজামীর আপিল আবেদনের চূড়ান্ত রায় কাল

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর খালাস চেয়ে করা আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল বুধবার। গত ৮ ডিসেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে আপিলের রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করে আদেশ দিয়েছিলেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন : বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ ... Read More »

নয়াপল্টনের সমাবেশে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

এক বছরের বেশি সময় পর উন্মুক্ত কোনো স্থানে বড় ধরনের রাজনৈতিক সমাবেশে যোগ দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৫ জানুয়ারি নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশে খালেদা জিয়া অংশ নেবেন। সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন। এরপর গত বছরের ... Read More »

চুয়াডাঙ্গায় বোমা হামলা : নিহতের সংখ্যা বেড়ে ৩

চুয়াডাঙ্গার জীবননগর বোমা হামলার ঘটনায় আরো একজন মারা গেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। আজ মঙ্গলবার সকালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেকা বেগম মারা যান। এর আগে রাত ১০টার দিকে আহত শাহাবুদ্দিন (৬৫) মারা গেছেন। এই হামলায় নিহত অপর ব্যক্তি হলেন মোহাম্মদ আলী (৪৮)। এই ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল ... Read More »

‘বিএনপিকে আর সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে দেওয়া হবে না’

কোনো অবস্থাতেই আর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম কমান্ড আয়োজিত ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের মদদ দেওয়ার উদ্দেশ্যে বিএনপি মূলত সমাবেশ ডেকেছে। সোহরাওয়ার্দী উদ্যান মূলত মুক্তিযোদ্ধাদের ... Read More »

মুসল্লিদের যাতায়াতে বিশ্ব ইজতেমায় থাকছে ২৮ বিশেষ ট্রেন

রাজধানীর অদূর টঙ্গীতে ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য দুই পর্বের বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতে ২৮টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অতিরিক্ত ২০টি কোচ সংযোজন করা হবে। সব মিলিয়ে বিশ্ব ইজতেমায় বিশেষ ট্রেন সার্ভিসের মাধ্যমে দেড় লাখ অতিরিক্ত যাত্রী বহন করা হবে। রাজধানীর রেল ভবনে আজ মঙ্গলবার সকাল সোয়া ১১টায় এক সংবাদ ... Read More »

প্রস্তুতি সম্পন্ন; ৮ জানুয়ারি শুরু ৫০তম বিশ্ব ইজতেমা

মুসলমানদের বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জমায়েত বিশ্ব ইজতেমা পা দিচ্ছে ৫০তম পর্বে। ৮ জানুয়ারি বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের ইজতেমা। ইতিমধ্যেই ইজতেমার ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আগের বারের চেয়ে ইজতেমা মাঠে বাড়ানো হয়েছে নানান সুবিধাও। নিরাপত্তা ইস্যুতে মুসল্লিদের মাঝে কোন শঙ্কা না থাকলেও পুরা ইজতেমা মাঠকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব, পুলিশসহ ... Read More »

উৎসব আয়োজনে বিদায় নিল ২০১৫

২০১৫ সালকে বলা যায় সাংস্কৃতিক উৎসবের বছর। পুরনো সব অনুষ্ঠান যেমন নিয়ম মেনে হয়েছে। তেমনি ডজনের বেশি ছিলো নতুন উৎসব। যাতে কয়েকটির আয়োজনেও ছিলো বৈচিত্র্য। রাজনৈতিক-অর্থনৈতিক সঙ্কটের ভেতরে এমন সাফল্যকে সংস্কৃতিমন্ত্রী বলছেন, অন্যায়ের কাছে মাথা নত না করার সংস্কৃতির বহিঃপ্রকাশ। ২০১৫ সালের শুরুটা হয়েছিলো, রাজনৈতিক অস্থিরতা দিয়ে। পরে তা কেটে গেলেও বেশ নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। রাজনীতি-অর্থনীতির এই সঙ্কটের মাঝেও ... Read More »

Scroll To Top