Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » হরতালে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা

হরতালে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হরতালে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । বুধবার মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ  সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জামায়াতের হরতালের দিন দোকান-পাট খোলা থাকবে। রাস্তাঘাট সচল থাকবে। যদি কেউ রাস্তায় নেমে যানবাহন বন্ধের চেষ্টা করে, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে,  তাহলে আইন-শৃংখলা বাহিনী ও জনগণ তাদের প্রতিহত করবে।
আসাদুজ্জামান খান বলেন,  হরতালে নাশকতার কোন আশংকা নেই। কেউ যদি নাশকতার চেষ্টা করে, বোমাবাজি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র চলছে। দেশে কোনো জঙ্গি নেই। কোনো আইএস নেই। টাকার বিনিময়ে তাবেলা সিজারকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্তকারীরা বাংলাদেশে তাদের ঘাঁটি বানাতে চায়। এদের সঙ্গে রয়েছে দেশের কিছু ধর্মান্ধ লোক। জনগণকে আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  চলুন আমরা আলোর পথে আল্লাহের নির্দেশ মেনে চলি। আর সেটা জঙ্গিবাদ সহিংসতা নয়, শান্তির পথে।
মসজিদের ইমাম, খতিব এবং আলেম-ওলামাদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নামাজের আগে বা পরে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন। মাদকের বিরুদ্ধে কথা বলুন।
স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লার সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্থানীয় ইমাম ও খতিবসহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top