অবশেষে আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে।
নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে’র রায় ও আদেশের আলোকে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়া হয়েছে। দলের প্রধান কার্যালয় ৮৫/১ নয়াপল্টন মসজিদ গলি (তৃতীয় তলা), ঢাকা-১০০০।
নিবন্ধনের ফলে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫২টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক দলগুলোর জন্য নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামীর নিবন্ধনই ফিরিয়ে দিয়েছে।
Welcome To B News Just another WordPress site
