এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, ‘আমি টানা ১১ বছর ধরে বিগ বসের ঘরে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। প্রতিবছর ওরা এসে আমার পেছনে লাগে, আমি বকাঝকা করে দিই।
আমি ওই পরিবেশে এক দিনও থাকতে পারব না। আমি তো নিজের পরিবারের সঙ্গেও সব সময় থাকি না, আমাদের আলাদা জায়গা থাকে।’
তিনি জানান, একবার তাকে ১.৬৫ কোটি রুপি, অর্থাৎ ২ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ অন্য এক সমান স্তরের তারকাকে ওই অঙ্কই দেওয়া হয়েছিল। এমনকি শো ম্যানেজমেন্টের এক স্টাইলিস্ট তাকে আশ্বাস দিয়েছিলেন, চাইলে আরো টাকার প্রস্তাব আসবে।
কিন্তু তনুশ্রীর স্পষ্ট জবাব, ‘যদি আমাকে চাঁদ পাইয়ে দেওয়ার কথা বলা হয়, তবু আমি যাব না। পুরুষ আর নারীরা একই বিছানায় ঘুমায়, একই জায়গায় মারামারি করে—আমি সেটা মানতে পারব না। আমি নিজের ডায়েট নিয়ে খুব কড়া। আর একটা রিয়ালিটি শোর জন্য কোনো পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করব, এটা ভাবতেও পারি না।
যত কোটিই টাকা দিক, আমি এত সস্তা নই।’
২০০৫ সালে ইমরান হাশমির বিপরীতে ‘আশিক বানায়া আপনে’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন তনুশ্রী। এরপর ৩৬ চায়না টাউন, ভাগম ভাগ, রিস্ক-এর মতো ছবিতে কাজ করেছেন। সর্বশেষ তাঁকে দেখা যায় ২০১৩ সালের টেলিফিল্ম ‘সুপারকপস ভার্সেস সুপার ভিলেনস’-এ।
Welcome To B News Just another WordPress site
