Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেপুরস্কার পেলেন আলিয়া ভাট
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেপুরস্কার পেলেন আলিয়া ভাট

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেপুরস্কার পেলেন আলিয়া ভাট

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ৫ম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই সঙ্গে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন।

বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। একই মঞ্চে আরো সম্মাননা পেয়েছেন তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি।

পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরো শক্তিশালী নারীর গল্প বলতে চাই।
রেড কার্পেটে আলিয়ার উপস্থিতিও ছিল নজরকাড়া-সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে তিনি পুরো ভেন্যু মাতিয়ে দেন।

‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top