Thursday , 16 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ডিপিডিসির ৭ নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে

ডিপিডিসির ৭ নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে

বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি)। গ্রীষ্মকাল এবং রমজান মাস উপলক্ষে এই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে লোডশেডিং হতে পারে বলেও জানানো হয়েছে।

আজ বুধবার পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ডিপিডিসি।

বিবৃতিতে ডেপুটি জেনারেল ম্যানজোর (এইচ আর) মো. শামীমুল হকের সই রয়েছে।ডিপিডিসির বিবৃতিতে বলা হয়, এ বছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিদ্যুতের অতিরিক্ত চাহিদার কারণে সম্মানিত গ্রাহকরা লোডশেডিং-এর সম্মুখীন হতে পারেন। লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সকল গ্রাহককে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে অনুরোধ করেছেন।

ডিপিডিসির সাত নির্দেশনা-

১. মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বাসাবাড়ি ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখুন।

২. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

৩. দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

৪. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।

৫. পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।

৬. ইজি বাইক, অটোরিকশা অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সচল রাখুন।

৭. জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top