Monday , 1 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ৩৭ হাজার টন চাল ভারত-পাকিস্তান থেকে জাহাজে এলো

৩৭ হাজার টন চাল ভারত-পাকিস্তান থেকে জাহাজে এলো

জিটুজি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে ১১ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জিটুজি ভিত্তিতে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এসআইবিআই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এ ছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি এইচটি ইউএনআইটিই।

জনসংযোগ কর্মকর্তা বলেন, জাহাজ দুটিতে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top