Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয়, ২৬ জনের শ্বাসনালি পুড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয়, ২৬ জনের শ্বাসনালি পুড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের কেউই শঙ্কামুক্ত নয়। তিনি বলেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহতদের অনেকেই আমাদের এখানে এসেছে। এখন পর্যন্ত ৩২ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নয়।

তিনি আরো জানান, আজ সকালে আমরা রোগীদের দেখেছি। ডাক্তারসহ আমরা একটা মেডিক্যাল বোর্ড বসেছিলাম। ৫০ ভাগের বেশি বার্নের রোগী আছে ১৬ জন। ৮০ ভাগের বেশি পুড়ে যাওয়া রোগী ১০ জনের বেশি।

রোগীদের অবস্থা এতটাই খারাপ যে সবারই শ্বাসনালি পুড়ে গেছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বিষয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে। বাকিটা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

তবে তাদের কেউই শঙ্কামুক্ত নয়। তাদের ছয়জন ইতিমধ্যে আইসিইউতে আছে। তাদের ৯০ ভাগের বেশি বার্ন। অগ্নিদগ্ধদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তাদের অবস্থার বিষয়ে ডা. সামন্ত লাল বলেন, বাচ্চাদের ১০ ভাগের বেশি বার্ন হলেই আশঙ্কাজনক হয়ে যায়।
সেখানে বাচ্চাদের অনেকেরই ৩০ ভাগের বেশি বার্ন। ১০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ১১-১৮ বছর বয়সের মধ্যে ৬ জন রোগী রয়েছে। এই ১৩ জনের সবাই ১০ ভাগের বেশি পুড়ে যাওয়া।তিনি বলেন, কেউ শঙ্কামুক্ত নয়। অধিকাংশের অবস্থাই খারাপ। যেকোনো বার্নের রোগী যতক্ষণ বাসায় না যায় ততক্ষণ তাদের আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top