Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » স্বাস্থ্য » চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর

টি.এ.কে আজাদ:  গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫১৬ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৮২৯ জনে।

হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৯৫ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৮৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৯৬ জনের।

গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। আর সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top