Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » কী কারণে গ্রেপ্তার হয়েছেন বলিউডের এই অভিনেত্রী?

কী কারণে গ্রেপ্তার হয়েছেন বলিউডের এই অভিনেত্রী?

যুবরাজের পর এবার গ্রেপ্তার হলেন বিগবস-৯-এর প্রতিযোগী যুবিকা চৌধুরী। বর্ণবিদ্বেষী মন্তব্য করার কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন অভিনেত্রী।

গ্রেপ্তারের পর তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় যুবিকা চৌধুরীকে ৷ গেল পাঁচ মাসে একটি ব্লগে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে যুবিকার বিরুদ্ধে। পরে এই মন্তব্যের কারণে যুবিকা ক্ষমা চাইলেও তা ভালোভাবে দেখছেন না সমালোচকরা। পরে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

যুবিকা টুইট বার্তায় ক্ষমা চেয়ে বলেছেন, একটি শব্দের অর্থ তিনি জানতেন না, তার জন্যই এই ভুল হয়েছে ৷ এবার এর জন্য তিনি সবার কাছেই ক্ষমাপ্রার্থী ৷ কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না বলে জানিয়েছেন যুবিকা ৷

যুবিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি তফশিলি জাতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন ৷ অন্তর্বর্তী জামিনে ছাড়া পেলেও পরবর্তী শুনানি রয়েছে ২৪ নভেম্বর ৷

কিছুদিন আগেই জাতিবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ ওঠে সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধেও। লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও খুব অল্প সময়ের মধ্যে যুবরাজকে ছেড়ে দেওয়া হয়। আদালতের নির্দেশেই গ্রেপ্তার করা হয়েছিল যুবরাজকে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top