রংপুরের পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি মামলায় এখন পর্যন্ত আটক ৪২ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে পীরগঞ্জ থানায় মামলা দুটি হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি মামলার বাদী পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এর মধ্যে একটি মামলা হয়েছে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এই মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। অপর মামলাটি হয়েছে তথ্যপ্রযুক্তি আইনে। এই মামলায় ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে আটক ১৫ বছরের কিশোরকে আসামি করা হয়েছে।
তিনি জানান, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান। আর তথ্যপ্রযুক্তি আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন। ওই কিশোরকে গতকাল সোমবার রাতে জয়পুরহাট থেকে আটক করা হয়।
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়।
Welcome To B News Just another WordPress site
