Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন » মুক্তি পেল ‘টু পয়েন্ট জিরো’ টিজার, এককথায় অসাধারণ

মুক্তি পেল ‘টু পয়েন্ট জিরো’ টিজার, এককথায় অসাধারণ

যেমনটা কথা দিয়েছিলেন এর নির্মাতারা, তেমনটাই হলো। অবমুক্ত করা হলো ভারতের ছবির সবচেয়ে বড় তারকা রজনীকান্ত ও সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত ও সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত ছবি ‘টু পয়েন্ট জিরো’র টিজার। দুর্দান্ত এই সাইন্স ফিকশন মুভিটির অসাধারণ টিজারটি আপনাকে মুগ্ধ করবে।

১ মিনিট ৩১ সেকেন্ডের এই টিজারে দর্শকরা স্পেশাল ইফেক্টের ঝলক দেখতে পাবেন। আজ বৃহস্পতিবার গণেশ চতুর্থির উৎসব উপলক্ষে এটি অবমুক্ত করা হয়। এটি রজনীকান্তের ব্লকবাস্টার ‘রোবট’-এর সিক্যুয়েল।

ছবিতে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও আরো আছেন আদিল হুসেন, সুধাংশু পান্ডে, অ্যামি জ্যাকসন প্রমুখ। ছবিটির সাথে সামঞ্জস্য রেখে এর নান্দনিক সংগীত আয়োজন করেছেন মিউজিক্যাল সুপার ট্যালেন্ট এ আর রহমান।

শংকর পরিচালিত ‘টু পয়েন্ট জিরো’ ছবিটি আগামী ২৯ নভেম্বর সিলভার স্ক্রিনে হিট করবে। এর আগে আসুন দেখে নিই ছবিটির দারুণ এই টিজার।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top