Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » ট্রেনের নিচেআর কত মৃত্যু ??

ট্রেনের নিচেআর কত মৃত্যু ??

ট্রেনের নিচে আর কত মৃত্যু ??

এ,কে,এম শফিকুল ইসলামঃ  রাজধানীর খিলক্ষেতের বনরূপা এলাকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ এর সত্যতা নিশ্চিত করেছেন। এএসআই আরো জানান, নিহত নারীর পরনে ছিল গোলাপি ও হলুদ রঙের সোলোয়ার কামিজ। তিনি বনরূপা এলাকায় রেলাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top