Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » সাবধান ! ফুটপাতের বিষাক্ত খাবার থেকে।যুবকের মৃত্যু

সাবধান ! ফুটপাতের বিষাক্ত খাবার থেকে।যুবকের মৃত্যু

সাবধান ! ফুটপাতের বিষাক্ত খাবার থেকে।যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুটপাতের দোকান থেকে ফুচকা খেয়ে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় তাঁর আরো চার বন্ধু অসুস্থ হয়েছেন। গতকাল শনিবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই যুবক মারা যান। নিহত কিশোর কুমার সাধক (২৩) শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। অসুস্থরা হলেন শ্রীপুরের লক্ষ্মীপুর গ্রামের ননী গোপাল দাস (২২), তুষার দাস (২২), গিধোরিয়া গ্রামের কার্তিক চন্দ্র বড়াই (২৩) ও রাজ চন্দ্র বড়াই (২২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে নেওয়া হয়েছে। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল সাকিব স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার বিকেলে চার বন্ধুর সঙ্গে কিশোর কুমার স্থানীয় গিধোরিয়া বৈরাগীর এলাকায় পূজা মণ্ডপ দেখতে যান। সেখানে মণ্ডপের পাশে ফুটপাতের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে ফুচকা কিনে খান। ফুচকা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে বাড়িতে যাওয়ার পর থেকেই তাঁদের বমি ও ডায়রিয়া শুরু হয়। বাসায় চিকিৎসা দেওয়া হলেও তাঁদের অবস্থার কোনো উন্নতি হয়নি।এসআই আরো জানান, অসুস্থ অবস্থায় ওই পাঁচজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা কিশোর কুমারকে মৃত ঘোষণা করেন। পরে অপর চারজনকে মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোর কুমার মারা গেছেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top