Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » নারী ও শিশু » কদমতলী বস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

কদমতলী বস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

 কদমতলী বস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজধানীর কদমতলী থানা এলাকার একটি বস্তিতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।  শিশুটিকে গতকাল দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটি ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওসিসিতে ভর্তি করানোর কথা রয়েছে। কদমতলীর থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান জানান, শিশুটির পরিবার কদমতলী এলাকার একটি বস্তিতে থাকে। গতকাল বিকেলে বস্তির বাড়িওয়ালার ছেলে (১৫) সবার অগোচরে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে বলে পবিরার অভিযোগ করেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন বলে এসআই জানান।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top