Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » চাঁপাইনবাবগঞ্জের ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় রফিকুল ইসলাম আবুসহ নিহত চারজন, আবুর স্ত্রী সুমাইয়া খাতুন ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ দিকে আইনশৃঙ্খলা বাহিনী গতকাল দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর কবরস্থানে চারজনকে দাফন করে। নিহতদের মধ্যে একজন নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা রফিকুল ইসলাম আবু। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী ডা. শফিকুল ইসলাম বলেন, আবুর বুকে ও পিঠে গুলির ক্ষত রয়েছে। বাকি তিনজন বিস্ফোরণে মারা গেছেন। গত বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর ত্রিমোহনী এলাকায় জেন্টু বিশ্বাসের বাড়িটি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরের দিন সকাল থেকে শুরু হয় ‘অপারেশন ঈগল হান্ট’। সন্ধ্যায় এর সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর বিকেলে ওই বাড়ি থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে। উভয়কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে দুই দফা হ্যান্ডমাইকযোগে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। অভিযান শেষে ঘটনাস্থলে আরো কাজ করে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানান, আজ গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়াস্থ পৌরসভা গোরস্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাফন করা হয়। এরআগে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চারজনের ময়নাতদন্ত শেষে আবুর লাশ তাঁর চাচা ইয়াসিন আলীর কাছে হস্তান্তরের পর আবারও পুলিশ ফেরত নেয়। আবুর লাশ তাঁর পরিবারের যথাযথ কর্তৃপক্ষ গ্রহণ না করায় এবং বাকি তিনজনকে শনাক্ত করতে না পারায় তাদের পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। এদিকে, এ ঘটনায় জঙ্গি আস্তানার সন্ধানের পরিপ্রেক্ষিতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানের কারণে আজও শিবগঞ্জের ত্রিমোহনী এবং শিবনগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top