নোয়াখালী সরকারি কলেজে পরীক্ষা দিতে যাবার সময় ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমুন নাহার রাহা (১৭) নামের এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোনাপুর-মাইজদি সড়কের পৌর বাজার রৌশনবানী সিনেমাহল সংলগ্ন প্রধান সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার রাহা নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড সোনাপুর গ্রামের আবু হাসানের মেয়ে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ব্যাটারি চালিত ইজি বাইক যোগে পরীক্ষাকেন্দ্র নোয়াখালী সরকারি কলেজে যাচ্ছিল রাহা ও অপর দুই পরীক্ষার্থী। ইজি বাইকটি রৌশনবানী সিনেমাহল সংলগ্ন সড়ক অতিক্রম করার সময় অসাবধানতাবশত ওড়না গলার সাথে চাকার পেঁচিয়ে গেলে সে সংজ্ঞাহীন অবস্থায় নীচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুধারাম মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমুন নাহার রাহা (১৭) এক পরীক্ষার্থীর মৃত্যু
ইজি বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাজমুন নাহার রাহা (১৭) এক পরীক্ষার্থীর মৃত্যু ।
Welcome To B News Just another WordPress site
