Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » পলাশবাড়ী উপজেলার থেকে তিন জেএমবি সদস্যকে আটক

পলাশবাড়ী উপজেলার থেকে তিন জেএমবি সদস্যকে আটক

পলাশবাড়ী উপজেলার থেকে তিন জেএমবি সদস্যকে আটক।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এক বাড়ি থেকে তিন জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মেহেদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আতাউর রহমান। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল পলাশবাড়ী উপজেলার এক বাড়িতে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে আটক করে। এসময় বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক জিহাদি বই জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top