Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » বাগমারায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আবু বক্কর সির্দ্দিকের ইন্তেকাল
বাগমারায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আবু বক্কর সির্দ্দিকের ইন্তেকাল

বাগমারায় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আবু বক্কর সির্দ্দিকের ইন্তেকাল

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঝাড়গ্রাম ফাযিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক, ঝাড়গ্রামের আবু বক্কর সির্দ্দিক মাষ্টার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি হার্ট রোগে  ভুগছিলেন।

সোমবার  (৪ মে ২০২৬) রাত ১০ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে তিনি। মৃত্যুকালে তিনি , তিন ছেলে, চার কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

মরহুম মাষ্টার আবু বক্কর সির্দ্দিকের  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, ঝিকরা ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার,ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান রতন, ঝিকরা দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহীম আলী, বিভিন্ন পেশার মানুষ সহ- বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর ২ টার সময় ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top