সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জ্যোতি (৮) ও জুঁই (৫) দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত জ্যোতি ও জুঁই পোতাজিয়া ইউনিয়নের গাতিরপাড়া গ্রামের মানিক শেখের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মানিকের দুই শিশুসন্তান পুকুরের পাশে খেলাধুলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ দুটি পানিতে ভেসে ওঠে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পোতাজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বেপারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Welcome To B News Just another WordPress site
