আইএসের কোনো অস্তিত্ব নেই দাবি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমনে পুলিশ সুপার বাবুল আক্তার উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ জন্যই তাঁর স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশের প্রতিটি বিভাগ, গোয়েন্দা সংস্থা এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন স্বাভাবিক আছে, জনগণের জানমালের নিরাপত্তা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। এই শান্তিপূর্ণ অবস্থাকে বিশৃঙ্খলার দিকে নেয়ার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ব্রিফিংয়ে মন্ত্রী জানান, একই ধরনের ৩৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৫টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা গেছে। এর মধ্যে তিনটি হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তি হয়েছে। আরো ছয়টি হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। তিনি বলেন, ‘এই ৩৫টি ঘটনার জন্য মোট ৪৯ জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। কাজেই হত্যাকারী যে-ই হোক, আমরা তাদের ধরে ফেলতে পারব।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যে পুলিশ কর্মকর্তার পরিবারকে টার্গেট করবে, এটা আমাদের ধারণা ছিল না। তবে তারা যত কৌশলই অবলম্বন করুক, রেহাই পাবে না।’ মোটরসাইকেলে তিনজন ওঠার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি এখন আরো কঠোরভাবে তদারক করা হবে বলেও জানান মন্ত্রী। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। শিগগিরই হত্যাকারীরা শনাক্ত হবে এবং ধরা পড়বে বলে আমরা আশা করছি।’
Welcome To B News Just another WordPress site
