প্রসঙ্গত, বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন লোক মাটি কাটতে গিয়ে ওই শিশুদের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে সুন্দ্রাটিকি মাদরাসার ছাত্র ইসমাঈল হোসেনের (১০) লাশ উদ্ধার করে। পরে সন্দেহভাজন ওই দুইজনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, নিখোঁজ শিশুরা শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায়। সন্ধ্যার পরও বাড়িতে না ফিরলে তাদের খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই মাইকযোগে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
Welcome To B News Just another WordPress site
