দফায় দফায় সংঘর্ষ আর চরম অন্ত:কোন্দলের জেরে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম।
গতকাল গভীর রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। একই সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনকে সংগঠন থেকে কেন বহিষ্কার করা হবেনা-সে ব্যাপারে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। মাত্র কয়েকমাস আগে দুই সদস্যের এই কমিটি গঠন করা হলেও তা পূর্ণাঙ্গ হয়নি। এরমধ্যে কয়েকদিন পরপরই সংঘর্ষে জড়ায় এই দুই নেতার অনুসারীরা।
Welcome To B News Just another WordPress site
