ফেনীর সোনাগাজী মডেল থানার বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে রংপুর মহানগরীর লালবাগ চত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বে অবহেলাকারী অভিযুক্ত ওসি মোয়াজ্জেম হোসেনের রংপুর রেঞ্জে বদলির আদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার ... Read More »
Category Archives: রাজনীতি
খালেদাসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে
তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৪ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা (আইও)। ফলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী নতুন এ দিন ধার্য করেন। মামলার সূত্রপাত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি। সেদিন ... Read More »
ডিএসসিসির নতুন ওয়ার্ডগুলোকে মডেল শহর বানানো হবে
ডিএসসিসির নতুন ওয়ার্ডগুলোকে মডেল শহর বানানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সংযুক্ত ওয়ার্ডগুলোকে আধুনিক শহরে রূপান্তর করতে কিছুটা সময় লাগবে। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংযুক্ত ওয়ার্ডগুলোকে নতুন প্রজন্মের জন্য মর্ডান সিটি হিসেবে দেখতে চাই। আজ সোমাবার দুপুরে ডিএসসিসির নব গঠিত ১৮টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ... Read More »
বেপরোয়া গাড়ি চালনায় কারো মৃত্যু হলে চালকের মৃত্যুদণ্ড : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণে কারও মৃত্যু হলে সেটা দুর্ঘটনা হিসেবে বিবেচিত হবে না। সেটাকে হত্যা হিসেবে বিবেচনা করা হবে। তখন এর বিচার হবে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক। বেপরোয়া গাড়ি চালানোর কারণে হত্যা প্রমাণিত হলে আদালত ৩০২ ধারা মোতাবেক দোষীকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দিতে বাধ্য থাকবে। আজ রবিবার ... Read More »
সতর্ক করার পর কাজ না হলে আইনি ব্যবস্থা : ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যে ভবনে যারা চাকরি করেন তারা নিজেরাই সচেতন হয়ে দেখবেন, সে ভবনটিতে ফায়ার সেফটি আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ জানান। অভিযোগকারী ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। অভিযোগ জানালে আমরা সেই ভবনে তাৎক্ষণিক টিম পাঠাব, সতর্ক করব। তাতে কাজ না হলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ ... Read More »
রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলবের নোটিশ স্থগিত
জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার তাকে আর দুদকে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। জানা গেছে, আজ বুধবার ওই নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট ... Read More »
চিকিৎসার জন্য খালেদাকে হাসপাতালে স্থানান্তর
চিকিৎসা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় খালেদাকে বহনকারী গাড়ি বহর বিএসএমএমইউতে পৌঁছায়। এরপর হুইল চেয়ারে করে খালেদাকে হাসপাতালের ভেতরে আনা হয়। এর আগে সকালে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বেলা ১২:২০ মিনিটে খালেদাকে নিয়ে রওনা হয় গাড়িবহর। খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর ... Read More »
ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে জানা গেছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন কাদেরের এন্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে আনা হচ্ছে। ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী শনিবার স্থানীয় সময় ... Read More »
গণপরিবহনের অনিয়ম সহ্য করা হবে না : ডিএমপি কমিশনার
গণপরিবহনের কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার প্রগতি সরণি রোডে যমুনা ফিউচার পার্কের সামনের ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন ... Read More »
‘ডাকসু নির্বাচনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটেছে’
বিএনপির ভাইস-চেয়ারমান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ডাকসুতে কোনো নির্বাচন হয়নি। এখানে আবার ভোটের সংখ্যা কি? কে বেশি, কে কম, কার কত ভোট এসব আলোচনা কেন? ভোট তো হয়নি। প্রধানমন্ত্রী যা চেয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় (গণভবন) যা চেয়েছে তাই হয়েছে। তার ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি ... Read More »
Welcome To B News Just another WordPress site