Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি

Category Archives: রাজনীতি

জামায়াত ক্ষমতায় গেলে ৫ লাখ বেকারকে ঋণ দেবে

 জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্রাজুয়েটকে সর্বোচ্চ ২ বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত  ‘পলিসি সামিট ২০২৬’ অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন বক্তারা। অনুষ্ঠানে বক্তারা আরো প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ রাখা হবে, ট্যাক্স ও ... Read More »

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ‍নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

মোঃ ইউসুফ খান:   বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ‍নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার ... Read More »

সংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই একমাত্র বক্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে ছাড়া অন্য কেউ বক্তব্য দেবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হতে পারে। সে কারণেই তিনি লন্ডনের ... Read More »

তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নিতে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করে নিতে সাতক্ষীরার আট উপজেলা এলাকা থেকে বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দলের শীর্ষ নেতার প্রতি আনুগত্য, সম্মান ও ভালোবাসার টানে ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগেও অনেকে রওনা হয়েছেন রাজধানীর উদ্দেশে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে ... Read More »

বিএনপির বিশেষ নির্দেশনা তারেক রহমানের জন্মদিন নিয়ে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনটি নিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো ও আলোচনাসভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। এ নির্দেশ ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের ... Read More »

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞানবিজ্ঞান, উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গোড়ে তোলার বিকল্প নেই। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব ... Read More »

নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃতীয় দফায় আরো ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো—১৪ অক্টোবর মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে ... Read More »

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি : বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি জানিয়েছে বিএনপি। দলের প্রার্থী মনোনয়নের বিষয়টি পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত হবে। মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। রিজভী বলেন, “কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ... Read More »

‘তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে: লুৎফুজ্জামান বাবর

টি.এ.কে আজাদ:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ‘তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে।’ রবিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান। লুৎফুজ্জামান বাবর বলেন, ‘দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের ... Read More »

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

বিএনপির প্রস্তাবিত ৩১ দফার মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আর বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে।’ রবিবার (৩১ আগস্ট) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা ... Read More »

Scroll To Top