Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলবের নোটিশ স্থগিত

রুহুল আমিন হাওলাদারকে দুদকে তলবের নোটিশ স্থগিত

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার তাকে আর দুদকে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

জানা গেছে, আজ বুধবার ওই নোটিশ চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে এ ব্যাপারে আইনজীবী খুরশীদ আলম খান জানান, দুদকের তলবের নোটিশ চার সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেছেন। ফলে তাকে আগামীকাল আর দুদকের তলবে হাজির হতে হচ্ছে না।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ রুহুল আমিনকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করে চিঠি পাঠান দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমদ। চিঠি অনুযায়ী, আগামী ৪ এপ্রিল সকাল সাড়ে নয়টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top