Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ‘ডাকসু নির্বাচনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটেছে’

‘ডাকসু নির্বাচনে প্রধানমন্ত্রীর ইচ্ছারই প্রতিফলন ঘটেছে’

বিএনপির ভাইস-চেয়ারমান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ডাকসুতে কোনো নির্বাচন হয়নি। এখানে আবার ভোটের সংখ্যা কি? কে বেশি, কে কম, কার কত ভোট এসব আলোচনা কেন? ভোট তো হয়নি। প্রধানমন্ত্রী যা চে‌য়ে‌ছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় (গণভবন) যা চেয়েছে তাই হয়েছে। তার ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন,  ডাকসু নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল সর্বশেষ যত বড় মিছিল করেছে এত বড় মিছিল ছাত্রলীগ করতে পেরেছে কি? ১২ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যত বড় মিছিল করেছে ১২ বছর ছাত্রলীগ যদি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারতো তাহলে ছাত্রলীগ নামের কোনো সংগঠনই থাকত না।

তিনি আরো বলেন, নূরকে আনা হয়েছে এটা নিয়ে এত সম্মান করার কিছু নেই। এটা ছাত্রলীগেরই একটা অংশ। সকালে এক কথা দুপুরে বলে আরেক কথা বিকেলে আবার আরেক কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ছিলাম যা বলেছি তাই করেছি।

দুদু বলেন, ছাত্র সমাজকে উঠে দাঁড়াতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমি বলছি না এটা খুব সহজ লড়াই। এ লড়াইটির প্রতিটি পদক্ষেপ হবে হিসাবি, প্রতিটি কৌশল হতে হবে সুচিন্তিত, প্রতিটি লড়াই হবে ভয়হীন, তাহলে আপনারা জয় লাভ করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মইনুল ইসলাম,আলিম হোসেন, লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন,আব্দুর রাজি প্রমুখ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top