বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগ নিষিদ্ধ এবং রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়ে সরকারকে এ আল্টিমেটাম বেঁধে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি ... Read More »
Category Archives: রাজনীতি
ভেঙে তছনছ করে দিতে হবে বাজার সিন্ডিকেট: জামায়াত আমির
বাজার সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দুষ্ট সিন্ডিকেট পেঁয়াজ ৩০০ টাকা করেছিলো। এই দুষ্ট সিন্ডিকেট বাণিজ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত চেলা-চামুন্ডারা ছিলো। আমাদের সন্তানরা বলছে ৫ আগস্ট আমরা স্বাধীন হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও সেই বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। এখনও সেই সিন্ডিকেট জাতির ঘাড়ে বসে আছে। এই সিন্ডিকেট ভেঙে ... Read More »
কর্মীদের ছেড়ে দেশ থেকে পালাননি খালেদা জিয়া: মির্জা আব্বাস
টি.এ.কে আজাদঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়া তার কর্মীদের জন্য দেশে থেকে গেলেন। তিনি পালান নাই। খালেদা জিয়া বলেছিলেন, এ দেশ আমার, মাটি আমার, বাইরে আমার কেউ নাই, আমি বাইরে যেতে পারব না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ‘বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে’ বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা ... Read More »
হাসিনাকে ফেরত আনার চেষ্টা করব আদালত নির্দেশ দিলে: পররাষ্ট্র উপদেষ্টা
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালত নির্দেশ দিলে তাকে সেখান থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ভারতের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি আছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘চাইলে দিতে পারার ... Read More »
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে দলটির নিবন্ধন বাতিলে রিট করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। আজ সোমবার রিটটি করা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। মন্ত্রিপরিষদসচিব, রাষ্ট্রপতি ... Read More »
জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলেছে
বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে —এ প্রশ্ন উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সেখানে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ আশা করে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। সোমবার (১২ আগস্ট) ব্রিফিংয়ে একথা জানান তিনি। জাতিসংঘের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর ... Read More »
মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না : সেতুমন্ত্রী
কোটা আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেছেন, ‘মেট্রোরেল না চলায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না’ মেট্রোরেল চালু নিয়ে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। শনিবার (২৭ জুলাই) সকালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজধানীর মহাখালীতে অবস্থিত সেতু ভবন ... Read More »
পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক : ডিএমপি
২য় দফায় কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলনের পাশাপাশি সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন কোটা বাতিলের পক্ষের আন্দোলনকারীরা। কোটা ব্যবস্থায় স্থিতাবস্থা জারি করায় জনদুর্ভোগ বন্ধে শিক্ষার্থীদের রাস্তায় না নামার অনুরোধ জানানো হয়েছিল ডিএমপির পক্ষ থেকে। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বৃহস্পতিবার (১১ জুলাই) আবারও সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ ... Read More »
পেনশন ও কোটা আন্দোলন সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার : কাদের
শিক্ষার্থীদের কোটা বাতিল ও শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে করা আন্দোলন সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে। পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা একটা আন্দোলন ও কর্মসূচি পালন করছেন। এই দুটি কর্মসূচি আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথসভায় ... Read More »
শিক্ষক ও কোটা আন্দোলনকারীদের ওপর ভর করছে বিএনপি: কাদের
নিজের আন্দোলনের সক্ষমতা নেই, অন্যদের আন্দোলনের ওপর বিএনপি ভর করে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বজনীন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এবং সরকারি চাকরিতে কোটা বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ওপর ভর করে বিএনপি স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ... Read More »
Welcome To B News Just another WordPress site