Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » নবীকে কটূক্তি করায় নিখিল জোয়ার্দার এক দর্জিকে কুপিয়ে হত্যা, স্বীকার আইএসের

নবীকে কটূক্তি করায় নিখিল জোয়ার্দার এক দর্জিকে কুপিয়ে হত্যা, স্বীকার আইএসের

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিখিল জোয়ার্দার (৫০) নামে এক দর্জিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নবীকে কটূক্তি করায় এর আগে তার নামে থানায় মামলা হয়েছিলো।
শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিখিল ওই গ্রামের নলিন জোয়াদ্দারের ছেলে।গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ও এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে নিখিল জোয়ার্দার ডুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর কয়েকটি ককটেলসদৃশ বস্তু রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিখিল চন্দ্র জোয়ার্দার তিন বছর আগে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।
ওই সময় তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তিনি তিন মাস হাজতবাস ক

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top